যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন

“আমি যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব।”—এমন প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জামপুর ইউনিয়নের পেরাবো, তালতলা ও মহজমপুরে তিনি এই গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে বিএনপির সমর্থক ও কর্মীদের সম্মান ও মূল্যায়ন বৃদ্ধি করার চেষ্টা করবেন। যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সঠিক মর্যাদা দিতে কাজ করবেন। তিনি আরও বলেন, “বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ বা সন্ত্রাসীদের স্থান নেই। আমরা আপনাদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনারগাঁ গড়ব, ইনশাআল্লাহ।”

জামপুর ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি এনামুল হক দ্বীপুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:২১:১৪   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ