নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গত ১২ আগস্ট বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে বিশনন্দী ফেরিঘাটগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই যাত্রী পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) মারা যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজিচালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫)। এ ছাড়া আহত অবস্থায় সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও শিশু রিয়া (১০) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

নিহত সিএনজিচালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

র‌্যাবের একটি গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে এবং পরে চালক কাশেমের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৩৬   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ