জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আবু সাইদ(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৯ আগস্ট) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

গ্রেফতারকৃত আবু সাঈদ চর পাকেরদহ পশ্চিম পাড়া গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে এবং
চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার বরাতে জানা গেছে, গত শনিবার(১৬ আগষ্ট) রাতে চর পাকেরদহ গ্রামের মাদক ব্যবসায়ী নাসির ওরফে চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে আসামি নাসিরকে ছিনিয়ে নেয় তারা। এসময় হামলায় আহত হন এএসআই মুজিবুর রহমান ও নাইমুর রহমান।

পরে এঘটনায় এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনকে এজাহারনামীয় এবং ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আবু সাইদসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, ভিডিও ফুটেজ দেখে হামলার মূল হোতাদের চিহ্নিত করে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৯   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ