পাবনায় মাদ্রাসাছাত্র অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনায় মাদ্রাসাছাত্র অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



পাবনায় মাদ্রাসাছাত্র অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে এক মক্তব বিভাগের ছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেছিল।

অপহৃত ছাত্র লামিম আহমেদ ফয়সাল (১১) জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন পাবনা র‍্যাব-১২ সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক।

পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে অপহরণের পর শিশুটির বাবার কাছে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১২-এর গোয়েন্দা ও প্রযুক্তি টিম অভিযান শুরু করে।

বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আতাইকুলা থানার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেনকে (১৯) গ্রেফতার করে র‍্যাব। এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৭   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ