অনুভূতি শূন্য হওয়ায় ১৫ আগস্টে শোক জানিয়েছেন কবি ও অভিনয় শিল্পীরা: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনুভূতি শূন্য হওয়ায় ১৫ আগস্টে শোক জানিয়েছেন কবি ও অভিনয় শিল্পীরা: রিজভী
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



অনুভূতি শূন্য হওয়ায় ১৫ আগস্টে শোক জানিয়েছেন কবি ও অভিনয় শিল্পীরা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন এবং বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬-জুলাই এর প্রিমিয়ার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের সেলিব্রেটিদেরও। বিনিময়ে তারা শোক জানিয়েছেন ১৫ আগস্টে।

জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র মন্তব্য করে রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল বলেও মন্তব্য করেন রিজভী।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২১   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ