সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ ব্যবস্থার যৌথ উদ্যোগে একটি ইয়ুথ ভয়েস মেকানিজমের (ওয়াইভিএম) ডিজাইন ফেইজ উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্ল্যাটফর্মের লক্ষ্য দেশের নীতি উন্নয়ন এবং শাসন প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বরকে আরো জোরদার করা এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সচিব বলেন, ‘ইয়ুথ ভয়েস মেকানিজমকে সফল করার জন্য আমরা জাতিসংঘ ব্যবস্থা এবং বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ আমাদের তরুণদের চাহিদা এবং আকাঙ্ক্ষা আরো ভালভাবে বুঝতে সাহায্য করবে এবং নিশ্চিত করবে যে তাদের কণ্ঠস্বর আমাদের নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত হয়।’

অনুষ্ঠানে ইউনেস্কো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজ, ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হালিমা নিয়ামাত, ইউএন উইমেন’র ইয়ুথ কো-অর্ডিনেটর হুমাইরা বিনতে ফারুকী, ইউএনডিপি’র ইয়ুথ এনাল্যাইসিস সুমিত রাবিদাসসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৬:০৫   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ