দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হতে আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি আজ শুক্রবার খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায়, বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে এ আহ্বান জানান।

পার্বত্য উপদেষ্টা বলেন, ‘মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে সৎকর্ম ছিল, তাদের পরবর্তী জীবনেও তা বজায় থাকে।’

তিনি আরো বলেন, কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পুণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব হবে।

অনুষ্ঠানে পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অট্টপরিখখার দান, পিণ্ড দান ও চীবর দানসহ নানা ধর্মীয় দান কর্ম সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা পিতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এতে আরো উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

নিপুন চাকমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ২০:২৭:২৭   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ