সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২

জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, মাদরা, হিজলদী, পদ্মশাখরা, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ভোমরা স্থল বন্দরের বিজিবি চেকিং পয়েন্টে ভারত হতে আগমনকৃত ভারতীয় ট্রাক তল্লাশী করে তিন বোতল ভারতীয় মদসহ উত্তর ২৪ পরগণাজেলার হাসনাবাদ থানার নওয়াপাড়া গ্রামের পিরালী গাজীর ছেলে ট্রাক চালক আমোদ আলী গাজী (২৮) ও একই এলাকার মোহর উদ্দিন মোল্লার ছেলে সহকারী ট্রাক চালক মোহিনুর মোল্লা (৪৫ কে আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি ভারতীয় একটি ট্রাক ও দুটিমোবাইল ফোন।

এছাড়া, সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে ১৫বোতল ভারতীয় মদ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বোয়ালিয়া নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপি কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপি সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপি সাতক্ষীরা সদর থানাধীন বেড়িবাঁধ নামক স্থান হতে ভারতীয়বোরকা, তলুইগাছা বিওপি সদর থানাধীন চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপি সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপি কলারোয়া থানাধীন গোয়ালপাড়া ও কাদপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন বটতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ মালামালের সর্বমোট বাজার মূল্য ৭৭ লাখ ৯৬ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, ট্রাকসহ আটককৃত দুই আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে এবং সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫৮   ৯৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ