আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।

‌শুক্রবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন রিজভী। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ কয়েকজন নেতাকর্মীর রোগমুক্তি কামনায় এ মাহফিলের আয়োজন করে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ।

সাংবাদিক বিভুরঞ্জনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‌‌‘আমরা নিশ্চিত এ সরকারের শাসনামলে কেউ গুম হবে না, বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। পতিত ফ্যাসিস্ট আমলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে এ ঘটনার বিন্দুমাত্র সংযোগ নেই—এটা মানুষের মনে সন্দেহ জাগিয়েছে। বৃহত্তর চক্রান্তের মাস্টারপ্ল্যান কি না, সেটিও প্রশ্ন হয়ে উঠেছে।
সরকারকে এ রহস্য উদ্‌ঘাটন করতে হবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। অর্থবিত্তশালী বা বিতর্কিত ব্যক্তিরা সহজেই এমপি হতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না।

রিজভীর মতে, ইউরোপের কয়েকটি দেশ বা জাপানের মতো উন্নত রাষ্ট্রও পুরোপুরি পিআর পদ্ধতিতে যায়নি। তাহলে বাংলাদেশের মতো দেশে কেন হঠাৎ এ প্রস্তাব সামনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে গেছেন। ব্যাংক লুট হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, নির্বাচন কমিশন ধ্বংস হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুমড়েমুচড়ে পদদলিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আজকে নতুন কিছু সামনে আনা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শেখ হাসিনা সবকিছুতেই বিশৃঙ্খলা করে গেছেন। আমাদের কাজ হলো সত্যিকারের জবাবদিহিমূলক শাসন ফিরিয়ে আনা।’

বিএনপির এই নেতা বলেন, ‘মেগা প্রকল্পের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। যারা মহাদুর্নীতি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

সভায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজ। এতে আরো বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৮   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ