বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ

জেলায় আজ শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা ও দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, আজ শুক্রবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগ সচিব জাহেদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার।

অনুষ্ঠানের শুরুতে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। কর্মশালা শেষে ৫৭ জন দুস্থ শ্রমিকদের মাঝে সর্বোচ্চ ১ লাখ এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৭   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ