ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

জেলার মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আজ শনিবার দুপুর ১২টায় মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়। কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস প্রমুখ।

আয়োজকরা জানান, সদস্য নবায়ন ছাড়াও নতুন প্রায় ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৬   ৮৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ