নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



নবনির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিশাল জয় লাভ করায় নবনির্বাচিত প্যানেল নিট ঐক্য ফোরামের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে নবনির্বাচিত সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে এ বিজয় মিছিল বের করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর প্রধান সড়ক, ১নং ও ২নং গলি ও শিল্পপার্কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি ঘটে।

বিজয় মিছিলে অংশ নেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাবেক পরিচালক নির্মল চন্দ্র রায়, সাবেক পরিচালক মজিবুর রহমান, সাবেক পরিচালক আলী রেজাসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৬   ১১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ