নিরাপদ সড়ক গড়তে ডাটাবেজ তৈরি করছে প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপদ সড়ক গড়তে ডাটাবেজ তৈরি করছে প্রশাসন
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



নিরাপদ সড়ক গড়তে ডাটাবেজ তৈরি করছে প্রশাসন

‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় সড়কে যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে খানপুরে অবস্থিত বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের যে ড্রাইভার আছে, তাদের নির্দিষ্ট কোন সময় নেই। ফলে তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে চাপমুক্ত থেকে গাড়ি চালাতে পারে। যারা গাড়ি চালান, গাড়ি হচ্ছে তাদের জীবিকার মূল উৎস। আমরা গাড়ি চালাচ্ছি গাড়ির টাইমওভার হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনারা যেমন শরীরের উপর যত্ন নিবেন ঠিক তেমনি গাড়ির উপর যত্ন নিতে হবে।”

তিনি বলেন, আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান। এই জেলায় যত ড্রাইভার ও হেল্পার আছে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ দিবো। অনেক সময় দেখা যায়, সচেতনতার অভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলেও তার সময় পার হয়ে যায়।”

তিনি আরও বলেন, “কার ড্রাইভিং লাইসেন্স কতদিন মেয়াদ আছে? তার শারীরিক অবস্থা কি? আমরা সে বিষয়গুলোর একটা ডাটাবেজ তৈরি করছি। ভবিষ্যতে যারা ডাটাবেজের আওতায় আসবেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করতে পারি কিনা সেটিও আমাদের পরিকল্পনায় রয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করতে পারি। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আরেকজনকে সচেতন করতে পারবো। বাস ড্রাইভার যারা আছে তাদেরকে এক ধরনের পোশাক দিচ্ছি, সরকারি ড্রাইভার যারা আছে তাদেরকে আরেক ধরনের পোশাক দিচ্ছি। আমি মনে করি এতে আত্মবিশ্বাস ও পরিচয় বহন করবে।”

এ কর্মশালায় ৩০ জন পেশাদার চালক অংশ নেন। পাশাপাশি ডাটাবেজ তৈরি ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৫   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ