নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। এ জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, জেলা প্রশাসক ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সহযোগিতা কামনা করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা আপনাদেরকে সেই আশি-নব্বই দশকে নিয়ে যেতে চাই। তখন আমাদের নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে ভয় পেত ৬৩টি জেলা। এই জেলা থেকে যে জাতীয় পর্যায়ের ক্রিকেটার ও ফুটবলার তৈরি হয়েছিল, তারা ঢাকাকে কাঁপিয়ে দিত। আমরা যদি আপনাদের থেকে সামান্য সহযোগিতা পাই, তাহলে এই ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ে দিতে পারবো—যা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন।”

তিনি আরও বলেন, “খেলার জন্য ইনডোর মাঠ অত্যন্ত জরুরি। আমাদের খেলার মাঠ সীমিত। আপনাদের সহযোগিতা থাকলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জকে একটি সুন্দর ক্রীড়া জগৎ উপহার দিতে পারবো।”

বিসিবি পরিচালক, এনএসসি ও জেলা প্রশাসক—এই তিন পক্ষকে একসঙ্গে কাজ করে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে নারায়ণগঞ্জের ন্যাশনাল ভেন্যু হস্তান্তরের আহ্বান জানান মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “আমরা গর্ব করি—এমন একটি ন্যাশনাল স্টেডিয়াম আমাদের নারায়ণগঞ্জে আছে। সবার সহযোগিতা থাকলে আমরা ক্রীড়াঙ্গণের সবকিছু নিয়েই কাজ করতে চাই। ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো।”

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৫   ৫৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ