রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে - তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে - তথ্য উপদেষ্টা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে - তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন, তার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির কারণে মানুষ ছিল অসহায়।

জুলাই গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ আগস্ট) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৭ আগস্ট) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এতে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের কূটনীতিক ও যুক্তরাষ্ট্র থেকে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রবাসীরা।

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো- বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৩৪   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ