নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
সোমবার, ৯ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশের কলাবাগান থেকে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকার একটি কলাবাগানের ভেতরে সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি লম্বা আকৃতির ব্যাগের সন্ধান পাওয়া যায়।
তল্লাশি করে ব্যাগটির ভেতরে দুটি পাইপগান, একটি গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৫৯   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ