ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
সোমবার, ৯ মার্চ ২০২৬



ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি: ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা শাখা।আজ
সোমবার (৯মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের কোর্ট চত্বরে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান পিলু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা মানিক মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট শাহজাহান মোল্লাসহ অন্য আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা উপেক্ষা করে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৫   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ