চিকিৎসার অভাবে প্রাণহানি চাই না: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসার অভাবে প্রাণহানি চাই না: ডিসি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



চিকিৎসার অভাবে প্রাণহানি চাই না: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা জানি সুস্থ দেহে সুস্থ মন বাস করে। আর যখন সুস্থ দেহের প্রসঙ্গ আসে আমাদের মায়েদের নিয়ে, তখন আমাদের চিন্তার গভীরতা আরও বেড়ে যায়। কারণ একজন সুস্থ মা পারে একটি সুস্থ জাতি উপহার দিতে। প্রতিটি মায়ের জন্য সুস্থতা প্রার্থনা করি এবং তাদের সুস্থতা বজায় রাখতে যা যা প্রয়োজন তা নিশ্চিত করবো। সেই অঙ্গীকার নিয়েই আমরা যাত্রা শুরু করেছি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু কিট সরবরাহ ও গর্ভবতী নারীদের আয়রন ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় গর্ভবতী নারীদের জন্য ১ লাখ আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।

ডিসি আরও বলেন, গত ১৯ আগস্ট দুটি আবেদন জেলা প্রশাসনের কাছে আসে। একটি আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলায় প্রায় ১৫ হাজার ২৬৭ জন গর্ভবতী নারী নিবন্ধিত আছেন। তাদের মধ্যে আয়রন ট্যাবলেটের সংকট রয়েছে। দেশের মায়েদের মধ্যে রক্তশূন্যতা একটি বড় সমস্যা। সুস্থ মা-ই পারে সুস্থ শিশু জন্ম দিতে, আর সুস্থ শিশুরাই একটি সুস্থ জাতি গঠন করে। তাই সর্বোচ্চ মানের ওষুধ সরবরাহের চেষ্টা করা হয়েছে।

অন্য একটি আবেদনে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডেঙ্গু পরীক্ষার কিটের চাহিদা জানান। জেলা প্রশাসক বলেন, এর আগেও কিট দেওয়া হয়েছিল। তবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও কিটের প্রয়োজন দেখা দিয়েছে। “আমরা চাই না চিকিৎসার অভাবে কেউ অকালেই প্রাণ হারাক। তাই চাহিদা অনুযায়ী কিট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৮   ৩৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ