মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি

প্রথম পাতা » অর্থনীতি » মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি

মোংলা ইপিজেডে বিভিন্ন ধরনের এলইডি বাল্ব ও প্যাকিং সামগ্রী তৈরির কারখানা স্থাপনে ১০.৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি কোম্পানি লিমিটেড।

নতুন এ বিনিয়োগের ফলে মোংলা ইপিজেডে পণ্যের বৈচিত্র্য আসবে এবং বৈশ্বিক বাজারে এর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে।

এ লক্ষ্যে আজ ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং সেনশিন বিডি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান উ চ্যাংকিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনা এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এলইডি যেমন এলইডি বাল্ব, সড়কবাতি, স্পট লাইট, প্যানেল লাইট, বিগ স্কাই থ্রি সাইডস এলইডি সোলার স্ট্রিট লাইট, এবিএস এলইডি সোলার স্টিট লাইট, এক্সপ্লোশন প্রুফ এলইডি ল্যাম্প, ফ্লাড লাইট, স্ট্রিপ লাইট, এবং কার্টুন ও পলি ব্যাগের মতো প্যাকিং সামগ্রীও তৈরি করবে।

কোম্পানিটিতে ৭১৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বেপজা বৈচিত্র্যময় খাতের শিল্পকে বিনিয়োগের জন্য উৎসাহিত করে যাচ্ছে। সেনশিন বিডি’র এই বিনিয়োগ ইপিজেড সমূহে বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন এবং আমরা সফলভাবে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবো।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৩২   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ