প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলছে ‘পরম সুন্দরী’?

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলছে ‘পরম সুন্দরী’?
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলছে ‘পরম সুন্দরী’?

ভারতের দিল্লির ছেলে আর কেরালার মেয়ের মিষ্টি প্রেমের কাহিনি নির্ভর সিনেমা ‘পরম সুন্দরী’। বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত নতুন এ সিনেমা প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই সিনেপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালো ভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা।

তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘পরম সুন্দরী’ সিনেমার গান উন্মোচিত অনুষ্ঠানে সিদ্ধার্থ ও জাহ্নবী। ছবি: সংগৃহীত

জানা যায়, গত ২৬শে আগস্ট মুক্তির তিন দিন আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়। ‘পরম সুন্দরী’ প্রথম ২৪ ঘন্টায় ১০,০০০ এরও বেশি টিকিট বিক্রি করেছে। তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।

এদিকে ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। সিনেমাটি প্রসঙ্গে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন,

পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সঙ্গীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।

সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় সমালোচক তারান আদর্শ বক্স অফিস প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করে বলেছেন,

সিনেমাটি বক্স অফিসে একটি সুস্থ ব্যবসা উপভোগ করবে।

প্রেম, আবেগ আর মনোমুগ্ধকর গানের নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘পরম সুন্দরী’ সাড়া ফেলেছে ভক্ত মহলে। তবে অনেক দর্শকই সিনেমাটি দেখার পর একে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সাথে তুলনা করছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ