কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী একটি ট্রাক মাইজহাটি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরিফুল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৫   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ