‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু-জেবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু-জেবা
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু-জেবা

ইমতু রাতিশ ও জেবা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মডেল হিসাবেও কাজ করে থাকেন দুজনেই। এবার একসঙ্গে জুটি বেধেছেন একটি গানের ভিডিওতে৷ গানের শিরোনাম ‘লাল মিয়া’।

সম্প্রতি পুবাইলে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম।

এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে ইমতু রাতিশ বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে, কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার গানটি দারুণ। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত’।

জেবা জান্নাত বলেন, ‘গানটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি আর ইমতু রাতিশ ভাই এক সঙ্গে কাজ করলাম। ভালো কিছু হয়েছে আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে’।

নির্মাতা বাপ্পি খান বলেন, ‘অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এতে ইমতু রাতিশ ও জেবা জান্নাতের রসায়নটা দারুণ ছিল। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে’।

খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলেও জানান এই নির্মাতা।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪০   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই - আসাদুল হাবিব দুলু
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ