নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে প্রেস ক্লাব মোড় ঘুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ১৫ মিনিট অবরোধ করে রাখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, দেশ ও দেশের জনগণের কল্যাণে কথা বলতে গিয়ে যে রক্ত দিয়েছেন তার প্রতিদান দেশের মানুষ দিবে। ভিপি নুর ফ্যাসিস্ট সরকারের আমলেও জনগণের কল্যাণে কথা বলে নির্যাতনের শিকার হয়েছিলেন- এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বর্বর হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।

মশাল মিছিলে অংশগ্রহণ করেন- জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহ-সভাপতি নাজমুল হাসান, মহানগরের সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।

রাত ১১টার দিকে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:০০:১১   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ