দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ২৫ জুন পর্যন্ত খসড়া তালিকায় যোগ হয়েছিল ৪৫ লাখ ৭১ হাজার দুইশ ১৬ জন। মারা যাওযায় কর্তন করা হয়েছিল ২১ লাখ ৩২ হাজার পাঁচশ ৯০ জন। এরপর ৩১ আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে আরও অন্তর্ভুক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ছয়শ ৪২ জন। মারা যাওয়ায় তালিকা থেকে কর্তন করা হয়েছে এক হাজার ৩৮ জন ভোটার।

এদিকে চলতি বছরের ২ মার্চ হালনাগাদের পর ভোটার দাঁড়িয়েছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার দুইশ ৭৪ জন। সব মিলিয়ে দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ চারশ ৫৫ জন। আর নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার আটশ ১৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছে এক হাজার দুইশ ৩০ জন।

তিনি জানান, তারা আরেকটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৭:১০:১১   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ