মাদারগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বের অভিযোগ
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



মাদারগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বের অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শাহীন কুলি (৪০) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটি অবস্থায় গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায়, শুক্রবার (২৯ আগস্ট) সিধুলী ইউনিয়নের লোটাবর চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেলে শাহীন কুলি কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তার মেয়েকে এবং অন্য এক শিশুকে নিজের ঘরে ডেকে নেয়। অন্য শিশুটি সেখান থেকে পালিয়ে গেলেও তার মেয়ে আটকা পড়ে। এরপর শাহীন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে এসে অস্বাভাবিক আচরণ করে। তার এই অবস্থা দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। পরে এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহীন কুলির বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে। সে ইতিপূর্বেও দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি জেলও খেটেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, পুলিশ ঘটনাটি নিয়ে কাজ শুরু করেছে। তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

বাংলাদেশ সময়: ১৭:১৮:১১   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর
বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় : রিজভী
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ