গুণগতমান বজায় রেখে প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে: সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুণগতমান বজায় রেখে প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে: সিনিয়র সচিব
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



গুণগতমান বজায় রেখে প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে: সিনিয়র সচিব

কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ১৫৫তম এডিপি সভায় সভাপতিত্বকালে সিনিয়র সচিব এই নির্দেশনা দেন।

এএসএম সালেহ আহমেদ এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকল্প পরিচালকরাও প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন।

ভূমি মন্ত্রণালয়াধীন চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

এ সময় রাজশাহী জেলার নবীনগর মৌজার সম্পন্ন হওয়ার এরিয়া সার্ভের কার্যক্রম তুলে ধরেন কোরিয়ান প্রতিনিধবৃন্দ।

এই কার্যক্রমে এয়ার ক্রাফট ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

সভায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শরিফুল ইসলাম ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০১   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ