আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই - ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই - ডিসি
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই - ডিসি

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই। স্বপ্ন দেখতে চাইলে নিজের মনকে সুন্দর রাখতে হবে এবং দেখাতে চাইলে পরিবেশকে সুন্দর করতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করনে বর্জ্য ব্যবস্হাপনা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, আমাদের নগরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে বর্জ্য ব্যবস্হাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্হাপনায় দায়িত্ব পালন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সকলকে সচেতন করতে হবে।

এসময় জেলা প্রশাসক বলেন পরিবেশ পরিচ্ছন্ন থাকলে নতুন প্রজন্ম সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। আর এটি করতে পারলে একটি সুন্দর নগর গড়ে তোলা সক্ষম হবে।
এ সময় সরকারি দপ্তর, বিকেএমইএ, বিজেএমইএ, চেম্বার অব কর্মাস, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ বর্জ্য ব্যবস্হাপনা ও নিদিষ্ট স্হানে অপসারনের বিষয়ে যোক্তিক মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক তাদের কথা শুনেন এবং বর্জ্য ব্যবস্হাপনা সঠিক ভাবে অপসারনের বিষয়ে মতামত প্রকাশ করেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, রোডস এন্ড হাইওয়ে, গনপূর্ত, জেলা পরিষদ, এলজিডি, সিটিকপোরেশন, ব্যবসায়ী সংগঠন ও ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩২   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ