জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রভাবশালী নেতার ছাগলে এক গরিব অসহায় কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে বেধড়ক মারধর ও তাদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এঘটনা বুধবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া খান পাড়া এলাকায় ঘটেছে।

ভুক্তভোগী কৃষক পরিবারের অভিযোগ, স্থানীয় ওই নেতার দুটি ছাগল প্রায়ই তাদের ফসলের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। মঙ্গলবার সকালে ছাগল দুটিকে আবারও ক্ষেতে ঢুকে ফসল খেতে ও নষ্ট করতে দেখলে ভুক্তভোগী কৃষক ছাগল দুটি ধরে বাড়িতে বেঁধে রাখে। পরে বিকেলে নেতার দুই ছেলে বোরহান ও বায়োজিদ ছাগল নিতে আসলে, কৃষক শফিকুলের স্ত্রী ময়ফুল উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ায় । এতে ক্ষিপ্ত হয়ে নেতার দুই ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ওই কৃষক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। শুধু তাই নয়, তারা ওই দম্পতির বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালায়।

এই ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এবিষয়ে পোগলদিঘা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে ছাগল নিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি,পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৫   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ