শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

জেলা প্রশাসক বলেন, জেলা পরিষদ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জেলাব্যাপী আমরা ৩ লাখ গাছের চারা রোপণ করবো। আগামী ৩ বছরে এই গাছের চারাগুলো রোপণ করা হবে। শুধু গাছ কাটলে হবে না, সেই পরিমাণ গাছের চারা রোপণ করতে হবে।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমীন, এলজিইডি নির্বাহী কর্মকর্তা রাফেউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সিদ্দিক, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় জেলার ৬টি উপজেলায় তিন লাখ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৩   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
বোয়ালমারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে টান টান ত্যাগীরাই পদ পাক দাবী এলাকাবাসির
যমুনার স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, সরিষাবাড়ীতে ৪ শতাধিক কৃষক দিশেহারা
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ