প্রেমিকের বিয়ের খবরে জামালপুরে তৃতীয় লিঙ্গের মুন্নির আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকের বিয়ের খবরে জামালপুরে তৃতীয় লিঙ্গের মুন্নির আত্মহত্যা
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



প্রেমিকের বিয়ের খবরে জামালপুরে তৃতীয় লিঙ্গের মুন্নির আত্মহত্যা

ইসলামপুর (জামালপুর): প্রেমিকের বিয়ের খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তৃতীয় লিঙ্গের মুন্নি (২২)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুন্নি ওই গ্রামের শুক্কুর আলীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর গ্রামের আফছার আলীর ছেলে আব্দুল মোমিনের সঙ্গে মুন্নির প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মুন্নি জানতে পারেন যে মোমিন অন্য এক মেয়েকে বিয়ে করেছেন। এই খবর শুনে মুন্নি মানসিকভাবে ভেঙে পড়েন।

শুক্রবার সকালে মুন্নি তার প্রেমিক মোমিনের বাড়িতে যান এবং সেখানেই বিষপান করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৮   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ