তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি, ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলবো।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় সদর থানা বিএনপির আয়োজনকৃত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‍্যালিটি মিশন পাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাখাওয়াত হোসেন খান বলেন, “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের জনগণকে বিএনপির পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে, আগামী নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের ওপর আস্থা রাখলে তিনি দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন এবং দুর্নীতি, অপশাসন দূর করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।”

তিনি আরও বলেন, “আজকের দিনে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”

র‍্যালিতে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান সঞ্চালনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৬   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ