আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে। তারা যে ভারতপন্থী দল, তা তারাই প্রমাণ করেছে।

তিনি বলেন, ‘হাসিনা আমাদের সম্পর্কে বলতো যে, আমরা পাকিস্তানপন্থী দল। কিন্তু আমরা বাংলাদেশপন্থী দল। ১৬ বছর গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েও আমরা দেশ ছেড়ে পালাইনি। বরং পালিয়ে গিয়ে আওয়ামী লীগই প্রমাণ করেছে তারা ভারতপন্থী দল। আসলে আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে।’

আজ শুক্রবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান অবদান ছিল তারেক রহমানের। তিনি দূর থেকে প্রযুক্তির মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এর ফলেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটে।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ‘ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী আগে ছাত্রলীগের পদধারী ছিলেন। ভিপি পদপ্রার্থীও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে ফাহমিদা জানিয়েছিল।

এর জেরে ফাহমিদা সাইবার বুলিং ও নানা হুমকির শিকার হয়েছেন। যারা ছাত্রলীগ করে গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, হাত-পা কেটেছে, তারাই এখন ভিন্ন পরিচয়ে ছাত্রশিবিরের নেতা সাজছে। তারা কীভাবে সাধারণ ছাত্রদের ভোট পাবে, আমি জানি না।’

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু। বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এর আগে, চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৪   ৬৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি
লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার
আমরা নির্বাচনে বৈচিত্র্যের মেসেজ দেওয়ার চেষ্টা করব: শিশির মনির
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান
খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান
কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ