ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপন করা হয়।
১৭৭৮ - হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করা হয়।
১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপন করা হয়।
১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৯০৫ - আটলান্টা জীবন বিমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক দেয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক দেয়া শুরু হয়।

জন্ম
১৭৬৬ - জন ডাল্টন, ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ।
১৮০৮ - আব্দুল কাদের আল-জাজায়িরি, আলজেরিয়ার জিহাদ-লড়াই করার একজন মুজাহিদ।
১৮৬০ - জেন অ্যাডামস, সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক।
১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।
১৮৮৯ - শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।
১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টাইন চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১৭ - বাসন্তী দুলাল নাগ চৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থ বিজ্ঞানী, ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থ বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। জর্জ মান, ইংরেজ ক্রিকেটার।
১৯১৮ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।
১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, কথা-সাহিত্যিক ও নাট্যকার৷
১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।
১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত সঙ্গীতজ্ঞ।
১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, খ্যাতনামা গণিতের অধ্যাপক।
১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
২০১৭ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১২:৩৮:২৩   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইতিহাসের এই দিনে
ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিচার যখন আইনি মারপ্যাঁচে বন্দি, মাদক নির্মূলে বাধা কোথায়?
আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ