ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার পরিস্থিতি আছে বলে মনে হয় না।
কোনো শঙ্কা কমিশন মনে করে না।

মামলা দায়ের হলে প্রার্থী হতে পারবে না, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন একটা আইন করেছে, এটা কী নির্বাচনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থাকা সত্ত্বেও করতে পারে- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, অন্যান্য আইনের সঙ্গে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা, এটা দেখার জন্যই আইন মন্ত্রণালয়ে আরপিও পাঠানো হয়েছে। তারা এগুলো দেখেই অনুমোদন দেবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপ রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষেই হওয়ার কথা।
এ ছাড়া নতুন দল (২২টি) নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যে তদন্তের জন্য পাঠিয়েছি, সব রিপোর্ট এখনো আসেনি। আশা করি, এক সপ্তাহের মধ্যে হবে। নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে যদি আসি, তাহলে যে দল আছে সেই নামে আরেকটি সংগঠন থাকতে পারে। আপত্তি আসতে পারে।
সেগুলো নিষ্পত্তির পর এ মাসেই হবে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৫   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ