ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



---

আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫)। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি
১৩৮০ - কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
১৪৪৯ - ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
১৫০৪ - মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয়।
১৫১৪ - ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
১৫৮৮ - ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহণ করেন।
১৭৬৩ - ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসি দখলদারত্ব থেকে মুক্ত হয় এবং ব্রিটেন ওই চুক্তির প্রতি সমর্থন জানায়।
১৮৩১ - চতুর্থ উইলিয়াম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮৮৬ - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
১৯০৩ - বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
১৯০৭ - সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন।
১৯৪১ - জার্মানির নাৎসি বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
১৯৪৩ - মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৫১ - সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ - জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
১৯৫৪ - ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষাবিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬১ - সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান।
১৯৬২ - চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৬৬ - জাতিসংঘের ইএসসি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
১৯৮১ - যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯৩ - চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং
হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙেন।
২০০১ - সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।

জন্ম
১৫৮৮ - মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সংগীতজ্ঞ।
১৭৬৭ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
১৮৩০ - ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী ফরাসি কবি।
১৮৯২ - হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
১৯০৩ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
১৯১২ - কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিক।
১৯১৮ - ডেরেক রিচার্ড বার্টন, নোবেলজয়ী জৈবরসায়নবিদ বিজ্ঞানী ।
১৯১৯ - নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।
১৯২৬ - ভুপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সংগীতশিল্পী।
১৯৩৩ - আশা ভোঁসলে, ভারতীয় গায়িকা।
১৯৪৫ - শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী।
১৯৫৫ - ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
১৯৫৬ - অঞ্জু ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী।

মৃত্যু
১৯৩৩ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।
১৯৪৩ - জুলিয়াস ফুচিক, চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থি স্বাধীনতা সংগ্রামী ।
১৯৪৯- রিচার্ড স্ট্রস, জার্মানির বিখ্যাত সংগীতজ্ঞ।
১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
১৯৬৫ - হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী [১৯৫৩] জার্মান রসায়নবিদ।
১৯৮৭ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
২০১৯ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।

ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

বাংলাদেশ সময়: ১২:৪৪:৩৬   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ