জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে আজ সোমবার দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় হুমা খানের সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। সাক্ষাতের শুরুতেই হুমা খান জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পরবর্তীতে আন্তরিক পরিবেশে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন।

গত ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার সংস্থা আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমীরের বক্তব্যের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় তাঁরা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। হুমা খান জামায়াতে ইসলামীর প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে জামায়াত আমীর তাঁকে বিস্তারিত অবহিত করেন।

উল্লেখ্য, এসময় জামায়াত আমীর জাতিসংঘ প্রতিনিধিদলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জুলাই শহীদদের’ স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।

জামায়াতের আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪২   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ