স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপারে আলোচনা হয়।

উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যেকোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি তার দেশের কৃষি উৎপাদন ও রপ্তানিমুখী কৃষি পণ্যের বিষয়ে বলেন, তার দেশ বাংলাদেশে রপ্তানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী। বাংলাদেশে চাষযোগ্য জমি পেলে তারা রপ্তানিমুখী বিভিন্ন উচ্চফলনশীল ফসল উৎপাদন করতে পারবে। এতে এ দেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং পাশাপাশি তার দেশও লাভবান হবে।

ফিলিস্তিনের প্রধান বিচারপতির এ প্রস্তাবকে কৃষি উপদেষ্টা স্বাগত জানান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানসহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:২৪   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ