ফরিদপুরে মহাসড়ক অবরোধে গিয়ে হিটস্ট্রোকে ‘আন্দোলনকারীর’ মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মহাসড়ক অবরোধে গিয়ে হিটস্ট্রোকে ‘আন্দোলনকারীর’ মৃত্যু
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



ফরিদপুরে মহাসড়ক অবরোধে গিয়ে হিটস্ট্রোকে ‘আন্দোলনকারীর’ মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে স্থানান্তর করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদ করতে গিয়ে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধের সময় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রখর রোদের তাপে হিটস্ট্রোকে তিনি মারা যান বলে জানা গেছে।

হাবিবুর রহমান হাবিব ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

হাবিবুর রহমানের স্বজন আবু সাঈদ জানান, প্রচণ্ড গরমে হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের উপজেলা হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় আমাদের পুলিশের গাড়িও মুভ করতে ঝামেলা হচ্ছে। তবে শান্তিপূর্ণ অবরোধ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩১   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত
প্রকৃত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ খলনায়ক বানিয়েছিল: কবি হাফিজ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন
‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ