সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি

ডাকসু নির্বাচনে সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে।
একজন ভোটারকে দু’টো ব্যালট পেপার দেয়ারও অভিযোগ আছে। আজ সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ডাকসুর ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শুরুর আগ থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। প্রতিটি কেন্দ্রে চোখে পড়ার মতো শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ