লাইভ শেষে অফিসে ফেরা হলো না সাংবাদিক তরিকুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাইভ শেষে অফিসে ফেরা হলো না সাংবাদিক তরিকুলের
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



লাইভ শেষে অফিসে ফেরা হলো না সাংবাদিক তরিকুলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে এক সাংবাদিক মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, ‘সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। টিএসসিতে নিউজ কাভার করে এরপর যান কার্জন হলে। সেখানে লাইভ করার পর সহকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন সেগুনবাগিচায় অফিসে ফিরে দুপুরের খাবার খেতে।’

‘এ সময় কার্জন হলের গেটের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তরিকুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্বজনরা জানান, তার বাসা টঙ্গীর বনমালা রোডে। আর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঢাবি কার্জন হলের সামনে থেকে সহকর্মীরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে আসেন। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।’

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৯   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ