একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে খুবই দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। আমরা নীতিগতভাবে কিছু ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।’

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজ এ কথা বলেন।

উপদেষ্টার জাপান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সই করতে যাচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করবে।

তিনি বলেন, জাপান বাংলাদেশের সংঙ্গে ইপিএ স্বাক্ষর করতে খুবই আগ্রহী। আমরা এটি স্বাক্ষর করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৩   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ