খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য উৎপাদন ও খাদ্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, খাদ্য কেবল করপোরেট স্বার্থে সীমাবদ্ধ থাকা উচিত নয়। খাদ্য আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি উৎপাদকদের সম্মানিত করার পাশাপাশি সংস্কৃতিকে উদযাপন করে, যা ক্রমাগত বিকশিত হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টেস্ট এশিয়া ফেস্টিবল রোড শো এর অংশ হিসেবে ঢাকার গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত ‘ইউনাইটিং এশিয়া দো ফুড,টুরিজম,ট্রেড এন্ড কালচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এশীয় দেশগুলোর মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাদ্য শুধু বিনোদনের উপকরণ নয়, এটি ঐতিহ্য ও আঞ্চলিক বন্ধনকে আরো দৃঢ় করে।

আজকের বিশ্বায়নের যুগে ইন্দোনেশীয়, ফিলিপিনো, মালয়েশিয়ান ও চীনা খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের খাবারও বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার এবং নিজস্ব ব্র্যান্ড পরিচিতি গড়ার বিপুল সম্ভাবনা রয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান এশিয়ার বহুমাত্রিক রান্নাশৈলীর বৈচিত্র্য উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “খাদ্য মানুষের মধ্যে সংযোগ ঘটায়, সংলাপের ক্ষেত্র তৈরি এবং ঐক্য জোরদার করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং খ্যাতিমান সেলিব্রিটি শেফ টমি মিয়া এমবিইসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১১   ২১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ