নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দেয়া ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১৩ লক্ষ টাকা। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত শাড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ