আগামীর লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুন মাহমুদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীর লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুন মাহমুদের
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



আগামীর লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুন মাহমুদের

‘আগামী দিনের লড়াইয়ে’ দলের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, “সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করুন।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ে ‘বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি, নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না।”

“কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায়কারীকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনীতি করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপির এ নেতা।

মামুন মাহমুদ বলেন, “অনেকেই জিজ্ঞাসা করেছে নারায়ণগঞ্জ-৩ এ সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় আমি সেখানে নির্বাচন করবো কিনা? আমিতো নারায়ণগঞ্জ-৪ এ ছিলাম আর এখনো সেখানেই আছি। যদি মান্নান ভাই মনোনয়ন পায়, সিদ্ধিরগঞ্জে আমি সর্বপ্রথম সমাবেশ করতে সহযোগিতা করবো। তাই যারা নির্বাচন করবেন- দলের মধ্যে ষড়যন্ত্র কিংবা কোন্দল সৃষ্টি না করে চলুন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য কাজ করি।”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা সহসভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৬   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ