রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জের পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (স.) উপলক্ষে হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রূপসীতে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। এতিম গরিব-দুখী ও অসহায় পরিবারের সন্তানরা যাতে এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হতে পারে সে ব্যাপারে আমার ও আমার পরিবারের প্রচেষ্টা অব্যহত থাকবে।’

আরও উপস্থিত ছিলেন কামাল খান, মাওলানা মুজিবুল্লাহ, আব্দুল হাই, তানভীর হাসান মিলন প্রধান, আব্দুল হালিম, কামরুল ইসলাম, হাজী নুরুদ্দিন, তোফাজ্জল হোসেন, নবী হোসেন, ডক্টর শহীদুল্লাহ উজানবি, মুফতি মাওলানা আল আমিন, মুখলেসুর রহমান ভুইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, জজ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৮   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম
সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে : সিপিডি
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
কালকিনিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২০
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ