ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন যে ১২ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন যে ১২ জন
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন যে ১২ জন

সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে ১২ জনকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া সচিব জানান, পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পাবেন। চূড়ান্তভাবে মনোনীত ১২ জনকে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই অনুষ্ঠান হবে।

যুব উন্নয়ন ও কর্মসংস্থানে পুরস্কার পাচ্ছেন তিনজন। তারা হলেন: বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে এবার পুরস্কার পাচ্ছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ।

এছাড়া লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা) জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজকল্যাণে পুরস্কৃত হচ্ছেন।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪৩   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ