দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যায় ফুঁসে উঠেছে জনতা, বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যায় ফুঁসে উঠেছে জনতা, বিচারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যায় ফুঁসে উঠেছে জনতা, বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ-ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুমাইয়ার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন করে আসছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।” তিনি আরও অভিযোগ করেন, পুলিশ ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়েও কেন ছেড়ে দিলো।

নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন ও শওকতসহ অন্যান্য এলাকাবাসীও একই ধরনের অভিযোগ করেন। তারা বলেন, পুলিশ হত্যা মামলা নিতে গড়িমসি করছে। তারা দাবি করেন, পুলিশ যেন দ্রুত মামলা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং জড়িতদের আইনের আওতায় আনে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ বীর উৎমারচর গ্রামে সুমাইয়ার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন (২২)-এর সাথে তার বিয়ে হয়। গত ১১ সেপ্টেম্বর ভোররাতে শ্বশুরবাড়িতেই তার রহস্যজনক মৃত্যু হয়।

এই ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়ার স্বামী সুমন, তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে থানায় নিয়েছিল। কিন্তু তিন দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়া হবে। তখনই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫১   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ