জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ রাহিম (২০) নামের এক কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিম জামালপুর পৌরসভার রামনগরের রেজাউল করিমের ছেলে। তিনি ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাহিম বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামেন। গোসল করার সময় তিনি হঠাৎ করেই পানিতে তলিয়ে যান। তাকে দেখতে না পেয়ে বন্ধুরা ৯৯৯-এ কল করে সাহায্য চায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে উদ্ধারকর্মীরা রাহিমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তিনি নিশ্চিত করেন যে, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:০৬   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে
ফরিদপুর গলায় ফাঁস দেওয়া গৃহবধুর মৃত্যু
মদের আসরে তুলকালাম, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত!
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ