জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা মোট ২৫০ জন নারীকে এই ভাতা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ মোহছেন উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মোঃ মামুন হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। তারা নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।

প্রকল্পের আওতায়, প্রশিক্ষণ সম্পন্নকারী প্রত্যেককে তাদের প্রশিক্ষণ দিনের ওপর ভিত্তি করে ভাতা দেওয়া হয়। ৪০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারী নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৬,০০০ টাকা এবং ৮০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারীদের ১২,০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগটি তৃণমূলের নারীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে। অনুষ্ঠানটি আয়োজন করে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, সরিষাবাড়ী, জামালপুর।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৮   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ