দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই সভাটি আয়োজিত হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে সভায় উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসআই বিকাশ চন্দ্র সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সভায় উপস্থিত বক্তারা, বিশেষ করে পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহা, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও শংকর লাল রায় ও পলাশ কৃষ্ণ পাল অলক সভায় বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪০   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ